মা-ফাতেমা স্কুল এন্ড কলেজ

Picode IT School is one of the most prestigious and important educational institutions in Dhaka. It is located in the heart of the Dhaka Cantonment, comprising of an area of 5.00 acres of land. Picode IT School was established in 1960 following the curriculum of British Public School. A British educationist Mr. Dolman was the first principal of the School.

President

Head Image...
শিক্ষা মনুষ্যত্ব বিকাশের পূর্বশর্ত। জ্ঞান শক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। শিক্ষাই সব শক্তির মূল। সেই শিক্ষাব্যবস্থাকে অর্থবহ টেকসই হওয়ার সুযোগ না হলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ ও কার্যকরী ভূমিকা পালনকারী দক্ষ মানবসম্পদ গঠন সম্ভব নয়। সু-শিক্ষার অনুপম প্রয়াসে টাংগাইল জেলার মির্জাপুর থানার গোড়াই এ " মা ফাতেমা স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠানে আন্তর্জাতিকমানের পাঠপ্রক্রিয়া অনুসরণ করে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আধুনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগারের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষাও এখানে দেওয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে মেধার রেকর্ডে টাংগাইল জেলার মধ্যে সুপরিচিত মা ফাতেমা স্কুল এন্ড কলেজ। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানের সুদক্ষ শিক্ষকমন্ডলীর ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের পারিবারিক মূল্যবোধ এবং বন্ধন সুদৃঢ় করার ব্যাপারে এই প্রতিষ্ঠান সবসময় সচেষ্ট ।ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাই হবে আমাদের ব্রত। এই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। জনাব মীর শরীফ মাহমুদ চেয়ারম্যান মা ফাতেমা স্কুল এন্ড কলেজ।

Head Teacher

Head Image...
শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, মা ফাতেমা স্কুল এন্ড কলেজে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা। আজিজা সুলতানা অধ্যক্ষ মা ফাতেমা স্কুল এন্ড কলেজ গোড়াই,মির্জাপুর,টাঙ্গাইল।

মা-ফাতেমা স্কুল এন্ড কলেজ

  • Our Mission

    Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industrys standard dummy text ever since the 1500s.

  • Our Vision

    Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industrys standard dummy text ever since the 1500s.

Image