শিক্ষা মনুষ্যত্ব বিকাশের পূর্বশর্ত। জ্ঞান শক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। শিক্ষাই সব শক্তির মূল। সেই শিক্ষাব্যবস্থাকে অর্থবহ টেকসই হওয়ার সুযোগ না হলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ ও কার্যকরী ভূমিকা পালনকারী দক্ষ মানবসম্পদ গঠন সম্ভব নয়। সু-শিক্ষার অনুপম প্রয়াসে টাংগাইল জেলার মির্জাপুর থানার গোড়াই এ " মা ফাতেমা স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা।
এই প্রতিষ্ঠানে আন্তর্জাতিকমানের পাঠপ্রক্রিয়া অনুসরণ করে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আধুনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগারের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষাও এখানে দেওয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে মেধার রেকর্ডে টাংগাইল জেলার মধ্যে সুপরিচিত মা ফাতেমা স্কুল এন্ড কলেজ।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানের সুদক্ষ শিক্ষকমন্ডলীর ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের পারিবারিক মূল্যবোধ এবং বন্ধন সুদৃঢ় করার ব্যাপারে এই প্রতিষ্ঠান সবসময় সচেষ্ট ।ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাই হবে আমাদের ব্রত।
এই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
জনাব মীর শরীফ মাহমুদ
চেয়ারম্যান
মা ফাতেমা স্কুল এন্ড কলেজ।